Gandhi Seva Sangha
  • Home
  • About Us
  • Gallery
  • News
  • Sebak
  • Contact Us
  • Donation

 

উত্তরণ-এর ২১তম অনুষ্ঠান

No Comments
gssit
March 25, 2026

১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটায় উত্তরণ-এর ২১তম অনুষ্ঠান আয়োজিত হল মানিক্য মঞ্চে। সংঘের প্রিয় সদস্য কাকলী ঘোষের সংগীত ছিল অনুষ্ঠানের শুরুতে, স্বর্ণযুগের চারটি গান কাকলি অসাধারণ পারদর্শিতায় পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করলেন। ‘আমার যৌবনে দোলের গান, গপ্পো, স্মৃতি’ এই বিষয়ের উপর তাৎক্ষণিক প্রতিযোগিতায় সোৎসাহে অংশ নিলেন দর্শকরা, নানান মজার স্মৃতি ও কথকতায় ভরে উঠেছিল প্রেক্ষাগৃহ। এদিনের মুখ্য বক্তা ছিলেন ভূপর্যটক, ফটোগ্রাফার ও ভ্রমণ বিষয়ক লেখক শ্রী রতনলাল বিশ্বাস। অসাধারণ ছবি সহযোগে এক ঘন্টারও বেশি সময় ধরে তিনি শোনালেন পামির মালভূমির অভিজ্ঞতা, বরফে জমে যাওয়া লাদাখের লেক আর নদীর ওপরে রোমহর্ষক হাঁটার গল্প। দর্শকরা দারুণ উপভোগ করলেন এই পর্ব, অনেক প্রশ্নও রাখলেন শ্রী রতনলাল বিশ্বাসের কাছে।

Read More

স্মরণ সভা

No Comments
gssit
March 25, 2026

১৬ই জানুয়ারি প্রয়াত হয়েছেন আঞ্চলিক ইতিহাসের গবেষক, দেশকাল, গ্রেটার দমদম হেরিটেজ কনজারভেশন সোসাইটির সেক্রেটারী, বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশকর্মী, গান্ধী সেবা সংঘের পরমহিতৈষী ও পরামর্শদাতা শ্রী শ্যামল ঘোষ। ৮ই ফেব্রুয়ারি বিকেল চারটেয় দেশকাল ও সংঘের আয়োজনে তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বহু মানুষ। গানে কথায় কবিতায় তারা শ্রদ্ধা জানালেন অকস্মাৎ প্রয়াত, সর্বজনপ্রিয় এই ব্যক্তিত্বকে।

Read More

স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কার্যসূচির শংসাপত্র বিতরণ

No Comments
gssit
March 25, 2026

৩১ শে জানুয়ারি বিকেল চারটে মানিক্য মঞ্চে ছয় সপ্তাহ সাফল্যের সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কার্যসূচির শেষে সফল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হল একটি মনোগ্রাহী অনুষ্ঠানে শেষে। মোট ৩০ জনকে নিয়ে এই প্রশিক্ষণের ১৩ জনই ছিলেন বিশেষভাবে সক্ষম, যারা বোধনা হোম থেকে যোগ দিয়েছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন সংঘের সেক্রেটারি, সভাপতি সহ রোটারি ক্লাব অফ সল্টলেকের সভাপতি, পিডি লাইট কোম্পানির প্রশিক্ষণ বিভাগের প্রধান, বোধনার সেক্রেটারি ও আরো বিশিষ্টজনেরা। সকলেই তাঁদের সুচিন্তিত বক্তব্য পেশ করেন। অনুষ্ঠান শেষ হয় বোধনার শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

Read More

ফটোগ্রাফি প্রদর্শনী

No Comments
gssit
March 25, 2026

জানুয়ারি মাসের ৯ থেকে ১২ এই চারদিন সংঘের নবগঠিত ‘ভাস্কর সুনীল পাল প্রদর্শন কক্ষে’ আয়োজন করা হয়েছিল বিকেল তিনটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত ফটোগ্রাফি প্রদর্শনী। যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক মানের ফটোগ্রাফার ও প্রশিক্ষক অতনু পাল ও তাঁর সংস্থা ‘থার্ড আই’ এছাড়াও অঞ্চলের ৩১ জন ফটোগ্রাফার তাদের ষাটটি ফটোর সম্ভার নিয়ে। প্রদর্শনীর উদ্বোধন করেছেন বিধায়ক ও মন্ত্রী শ্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন অতনু পাল, সুব্রত গঙ্গোপাধ্যায়, বিশ্বতোষ সেনগুপ্ত, ড. হিরণ্ময় সাহা, গৌতম সাহা সহ সংঘের সদস্যরা ও যোগদানকারী আলোকচিত্র শিল্পীরা। স্থানীয় মানুষ ও উৎসাহী দর্শকদের অংশগ্রহণে প্রদর্শন এটি অত্যন্ত সফল ও আকর্ষণীয় হয়ে উঠেছিল সকলের কাছে।

Read More

Recent Posts

  • 🌸 Kobi Pronam 2026 – A Tribute to Two Great Poets 🌸
  • “Uttaran” celebrates its 23rd Special Session focussing Sr. Citizen Wellbeing
  • Uttoran Celebrates Its 22nd Event with Creativity, Community, and Compassion
  • উত্তরণ-এর ২১তম অনুষ্ঠান
  • স্মরণ সভা

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • April 2026
  • March 2026

Categories

  • Uncategorized

Search

Recent Posts

  • 🌸 Kobi Pronam 2026 – A Tribute to Two Great Poets 🌸
    June 27, 2026
    As it does every year, Gandhi Seva Sangha celebrated […]
  • “Uttaran” celebrates its 23rd Special Session focussing Sr. Citizen Wellbeing
    June 27, 2026
    The 23rd Special Session of “Uttaran” was organized on […]
  • Uttoran Celebrates Its 22nd Event with Creativity, Community, and Compassion
    April 18, 2026
    11th April 2026 marked a memorable evening for […]

Categories

  • Uncategorized
Copyright © 2025, All rights reserved by GSS IT