১৬ই জানুয়ারি প্রয়াত হয়েছেন আঞ্চলিক ইতিহাসের গবেষক, দেশকাল, গ্রেটার দমদম হেরিটেজ কনজারভেশন সোসাইটির সেক্রেটারী, বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশকর্মী, গান্ধী সেবা সংঘের পরমহিতৈষী ও পরামর্শদাতা শ্রী শ্যামল ঘোষ। ৮ই ফেব্রুয়ারি বিকেল চারটেয় দেশকাল ও সংঘের আয়োজনে তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বহু মানুষ। গানে কথায় কবিতায় তারা শ্রদ্ধা জানালেন অকস্মাৎ প্রয়াত, সর্বজনপ্রিয় এই ব্যক্তিত্বকে।