জানুয়ারি মাসের ৯ থেকে ১২ এই চারদিন সংঘের নবগঠিত ‘ভাস্কর সুনীল পাল প্রদর্শন কক্ষে’ আয়োজন করা হয়েছিল বিকেল তিনটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত ফটোগ্রাফি প্রদর্শনী। যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক মানের ফটোগ্রাফার ও প্রশিক্ষক অতনু পাল ও তাঁর সংস্থা ‘থার্ড আই’ এছাড়াও অঞ্চলের ৩১ জন ফটোগ্রাফার তাদের ষাটটি ফটোর সম্ভার নিয়ে। প্রদর্শনীর উদ্বোধন করেছেন বিধায়ক ও মন্ত্রী শ্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন অতনু পাল, সুব্রত গঙ্গোপাধ্যায়, বিশ্বতোষ সেনগুপ্ত, ড. হিরণ্ময় সাহা, গৌতম সাহা সহ সংঘের সদস্যরা ও যোগদানকারী আলোকচিত্র শিল্পীরা। স্থানীয় মানুষ ও উৎসাহী দর্শকদের অংশগ্রহণে প্রদর্শন এটি অত্যন্ত সফল ও আকর্ষণীয় হয়ে উঠেছিল সকলের কাছে।

