কোন্নগরের বাসিন্দা ডা. দেবারতি মুখার্জি তাঁর এক নিকট আত্মীয়, গান্ধী সেবা সংঘের শুভানুধ্যায়ী কালিন্দী বাসী অসীম গুহের মুখে গান্ধী সেবা সঙ্ঘ ও সেবানিবাসে থাকা ক্যান্সার রোগীদের কথা আগেই শুনেছিলেন। আজ ছিল তাঁর পিতার ৪৯ তম মৃত্যুদিন। অতি শৈশবে হারানো পিতার স্মরণদিবসে সেবানিবাসের সকলের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিলেন এবং ভাই ও মাকে নিয়ে সেবানিবাসে উপস্থিত হয়েছিলেন। পুরো সেবানিবাস ঘুরে দেখলেন, বাসিন্দাদের সঙ্গে কথা বললেন এবং সঙ্ঘ সদস্যদের সঙ্গে খাবার পরিবেশনে হাত লাগালেন। আজকের এই আয়োজন ও যোগদানে তাঁরা যে অত্যন্ত আনন্দিত ও তৃপ্ত হয়েছেন সেকথা বারেবারে উল্লেখ করছিলেন এবং ভবিষ্যতে আবারও আসার ইচ্ছা প্রকাশ করেছেন।